মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৮, ১২:০৯আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৩:১৮

বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ রাজধানীর রূপনগর থানার বিরুলিয়া বেড়িবাঁধের গোড়ানচট নামক স্থানে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনা চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

মঙ্গলবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হান্নান (২২), তাওহীদ (১০) ও অজ্ঞাতনামা (৬৫) এক ব্যক্তি।

রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শাহ আকতারুজ্জামান ইলিয়াস জানান, সকালে বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় মায়ের দোয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনা চালকসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে লেগুনা চালকসহ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন।

দুমড়ে মুচড়ে যাওয়া লেগুনা তিনি আরও জানান, স্থানীয় হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছে। তাদের পরিবার ও আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় আহতদের উদ্ধারে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা কাজ করেন। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘মায়ের দোয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয় গোড়ানচট এলাকায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ১৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।’

/এআরআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের