দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৮, ১৭:১৯আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৯:১০

রহুল আমিন জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার চেয়ারম্যান রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ জুলাই) তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে সিআইডির অর্গানাইজড ক্রাইমের সিরিয়াস ক্রাইম স্কোয়াড শাখার একটি টিম তাকে গ্রেফতার করে। সিরিয়াস ক্রাইম স্কোয়াড শাখার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা এ তথ্য নিশ্চিত করেছেন।
সিআইডি কর্মকর্তারা জানান, মো. আব্দুল হাকিম নামে এক ব্যক্তির আশুলিয়া থানার ‘পূর্ব নরসিংহপুর’ মৌজার ১৩৭ দশমিক ৫০ শতাংশ জমি নিজের নামে জাল দলিল করে দখল করেছিল চেয়ারম্যান রুহুল আমিন। যার আনুমানিক মূল্য ১১ কোটি টাকা।
এই কর্মকর্তা আরও জানান, জমির মালিক মো. আব্দুল হাকিম গত ২৮ এপ্রিল আশুলিয়া এসিল্যান্ড অফিসের এক নোটিশের মাধ্যমে জানতে পারেন,  রুহুল আমিন ওই জমির নামজারি /জমা খারিজের জন্য আবেদন করেছেন। তিনি এসিল্যান্ড অফিসে যোগাযোগ করলে সেখান থেকে তাকে জানানো হয়, রুহুল আমিন চারটি জাল দলিল তৈরি করে ওই জমির মালিকানা দাবি করছেন। এরপর জমির মালিক গত ২৫ মে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে সিআইডি’র অর্গানাইজড ক্রাইমের সিরিয়াস ক্রাইম স্কোয়াড। ওই মামলায় বুধবার তাকে ঢাকার শান্তিনগর থেকে গ্রেফতার করা হয়।

/এআরআর/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের