নির্ধারিত সময়ের মধ্যেই অনুসন্ধান শেষ করার আহ্বান দুদক চেয়ারম্যানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৮, ১৯:৫৮আপডেট : ২৬ জুলাই ২০১৮, ২০:০৫



মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ দুর্নীতি দমম কমিশনের (দুদক) প্রতিটি অনুসন্ধান নির্ধারিত সময়ে শেষ করার আহ্বান জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তদন্ত ও তদারকি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সম্মিলিতভাবে চেষ্টা করলে অবশ্যই তা সম্ভব।’ বৃহস্পতিবার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য গ্রহণ করা প্রকল্পের কনসালটেন্ট প্রতিষ্ঠান টেকনোহেভেন-পিএমটিসি জেভি-এর কার্যক্রমের অগ্রগতি নিয়ে দুদক, এডিবি ও টেকনো হেভেন-পিএমটিসি জেভি এর যৌথ মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

নিজেদের অনুসন্ধান বা তদন্ত বিশ্বমানে পৌঁছানো তাগিদ অনুভব করে দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতিপরায়ণদের শাস্তি নিশ্চিত করতে হলে অভিযোগের সঠিক অনুসন্ধান ও তদন্ত প্রয়োজন। অভিযোগের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের মানদণ্ড কমিশনকে বিশ্বমানে পৌঁছাতে হবে।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘অনুসন্ধানকারী কর্মকর্তাদের পাশাপাশি তদারক কর্মকর্তারাও তাদের দক্ষতা, অভিজ্ঞতা সর্বোপরি কর্মস্পৃহা দিয়ে সঠিকভাবে মামলার তদারকি সম্পন্ন করবেন। তাহলে তদন্তের গুণগতমানের ইতিবাচক পরিবর্তন আসবেই। তদারক কর্মকর্তাদের দায়িত্ব শুধু অধীন কর্মকর্তাকে নিয়ন্ত্রণ নয়, তাদের মূল দায়িত্ব অধীন কর্মকর্তাদের দৈনন্দিন প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যমান বিধানের আলোকে পরামর্শ দিয়ে অনুসন্ধান বা তদন্তের গুণগত মানের ইতিবাচক পরিবর্তন সাধন করা।’


কমিশনের সক্ষমতা বৃদ্ধির প্রকল্প সংশ্লিষ্টদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, ‘কমিশনের প্রতিটি কার্যক্রম এমনভাবে ডিজিটালাইজড করতে হবে, যেন কমিশন প্রতিটি অনুসন্ধান বা তদন্তের সময়সীমাসহ সব কার্যক্রম প্রতিটি স্তরে ডিজিটালি মনিটরিং করতে পারে।’ তিনি বলেন, ‘কার্যপদ্ধতি ও কাজের গুণগত মান উন্নয়নের জন্যই কমিশন এই প্রকল্প বাস্তবায়ন করছে।’
দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেন, ‘দায়সারা গোছের অনুসন্ধান বা তদন্ত প্রতিবেদনের মাধ্যমে মামলা পরিচালনা করলে কাঙ্ক্ষিত ফল যেমন পাওয়া যাবে না, তেমনি মানুষের আস্থাও হারাবে দুদক।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদকের সাবেক কমিশনার আবুল হাসান মনযুর মান্নান, দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (প্রশাসন) মুহাম্মদ মুনীর চৌধুরী, মহাপরিচালক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক( লিগ্যাল) মো. মঈদুল ইসলাম, মহাপরিচালক (বিশেষ তদন্ত) মোহাম্মদ জয়নুল বারী, এডিবির প্রতিনিধি ফিরোজ আহমেদ প্রমুখ।

 

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী