অপহৃত তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান পারভেজকে পাওয়া গেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৮, ০১:০৮আপডেট : ২৮ জুলাই ২০১৮, ০১:৪৬

বাসায় ফেরার পর স্বজনদের সঙ্গে পারভেজ (মাঝে)

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় নিজ বাসার সামনে থেকে অপহৃত কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন সরকারকে পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর তিনশ ফিট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ জুলাই) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাসায় ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছিল। রাতে কে বা কারা তাকে তিনশ ফিট এলাকায় ফেলে রেখে চলে যায়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বাংলা ট্রিবিউনকে বলেন,  তিনশ ফিট রাস্তায় রাত সোয়া ১২টার দিকে তাকে কে বা কারা রেখে যায়। এরপর তিনি পরিবারকে ফোন দিলে তারা সেখানে যায়। পুলিশকে তারাই খবর দেয়। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তার মুখ থেকে বিস্তারিত শুনবো। তারপর বুঝতে পারবো, কারা তাকে অপহরণ করেছিল।"

পারভেজ সরকারের খালাতো ভাই ফরহাদ ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, রাত ১০টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে তার স্ত্রীর নম্বরে ফোন দিয়ে তিনি নিজেই বলেন, তিনি ভালো আছেন, সুস্থ আছেন। এরপর রাত সাড়ে ১১টার দিকে তিনি আবার ফোন করে জানান, তাকে তিনশ ফিট এলাকায় রেখে যাওয়া হয়েছে। যে গাড়িতে তাকে তুলছিলো সেই গাড়িতেই তাকে নামিয়ে দেয়া হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনসহ সবকিছু অপহরণকারীরা ফেরত দিয়েছে। তার ফোন পাওয়ার পর আমাদের পরিবারের সদস্যরা গাড়ি নিয়ে তিনশ ফিট যায়। সেখানে তাকে পেয়ে রাত সাড়ে ১২টায় বাসায় নিয়ে আসা হয়।"

ফরহাদ আরও বলেন, ''ফিরে আসার পর আমরা বেশি কোনও কথা বলিনি, তিনি রেস্টে আছেন। তার সঙ্গে অপহরণকারীরা বিকাল ৩টা পযন্ত খারাপ ব্যবহার করেছে। এরপর থেকে স্যার সম্মোধন করে কথা বলেছে। তাকে অপহরণ করা ঠিক হয়নি বলেও নাকি অপহরণকারীরা নিজেরা দুঃখ প্রকাশ করেছে''।

অপহরণের পর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল,  তিতাসের বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেল শিকদারের সঙ্গে অনেক দিন ধরেই রাজনৈতিক ঝামেলা চলছে পারভেজ হোসেনের। ওই এলাকায় প্রোটোকল ছাড়া পারভেজ কখনও যাতায়াত করতেন না। গত বছর ওই এলাকায় সোহেল শিকদারের লোকজন পারভেজের ওপর হামলাও করেছিল। লালমাটিয়া সি ব্লকের ৩০ নম্বর বাড়িতে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে থাকেন পারভেজ। তিনি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিতাসের উপজেলা চেয়ারম্যান ছিলেন।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়,  বেলা পৌনে ২টার দিকে এক ব্যক্তি তার বাসার সামনে কুশল বিনিময়ের জন্য হাত বাড়িয়ে দেন। পারভেজ মোবাইলের দিকে তাকাতে তাকাতে হাত মেলান। এরপর দুজনের মধ্যে একটু কথা হয়। এর মধ্যেই লম্বা চুলওয়ালা অপর এক ব্যক্তি পারভেজের পেছনে গিয়ে দাঁড়ায়। তাদের মধ্যে ১৩ সেকেন্ড কথা হয়। এরপরই দুজন মিলে পারভেজকে টেনেহিচড়ে নিয়ে যায়। ৪০ সেকেন্ডের মধ্যেই তাকে একটি কালো বিলাসবহুল গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা। এরপর দ্রুত তারা ওই এলাকা থেকে চলে যায়।

আরও পড়ুন: ৪০ সেকেন্ডে অপহরণ (ভিডিও)

তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান ও আ. লীগ নেতাকে ঢাকায় অপহরণ

/এআরআর/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম