বড়পুকুরিয়া কয়লা খনির সাবেক এমডি আওরঙ্গজেবকে দুদকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৮, ১৬:৪৫আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৬:৪৯

এস এম নূরুল আওরঙ্গজেব (ফাইল ছবি) বড়পুকুরিয়া কয়লা খনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম নূরুল আওরঙ্গজেবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক থেকে পাঠানো এক চিঠিতে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির বর্তমান এই এমডিকে তলব করা হয়েছে। দুদকের তদন্ত কমিটির প্রধান উপ-পরিচালক শামছুল আলম স্বাক্ষরিত চিঠিতে সাবেক এমডি আওরঙ্গজেবকে তলব করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে আওরঙ্গজেব কয়লা কেলেঙ্কারির তদন্তকালেই ২৬ জুলাই থেকে ৪২ দিনের ছুটিতে রয়েছে। হজ পালনের জন্য তার এই ছুটি মঞ্জুর করেছে পেট্রোবাংলা।
দুদক সূত্রে জানা গেছে, আওরঙ্গজেব হজের জন্য ছুটি নিলেও এখনও তিনি যাননি। আর এ জন্যই তার বক্তব্য নেওয়ার জন্য আগে আগে তাকে তলব করা হয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনিতে একলাখ ৪৪ হাজার মেট্রিক টন কয়লা দুর্নীতির ঘটনায় দায়ের করা মামলার আসামি ১৯ জনসহ ২১ জনের বিরুদ্ধে দেশ ত্যাগে দুদক নিষেধাজ্ঞা দিলেও এই তালিকায় আওরঙ্গজেবের নাম রাখা হয়নি।
কয়লা উধাওয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৩ জুলাই তদন্ত কমিটি গঠন করেছে দুদক। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করার কথা বলা হয়েছে। কমিটির প্রধান উপ-পরিচালক শামসুল আলম এবং অন্য দুই সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক এএসএম সাজ্জাদ হোসেন ও উপ-সহকারী পরিচালক এএসএম তাজুল ইসলাম।

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের