বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত: চার আসামি কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৮, ১৯:৩৪আপডেট : ৩১ জুলাই ২০১৮, ২০:৩৯

নিহত দিয়া খানম মীম ও আবদুল করিম সজীব রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে ঢাকার মহানগর হাকিম এএইচএম তোয়াহা এ আদেশ দেন।

রবিবার রাতে ক্যান্টনমেন্ট থানায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মীমের বাবা জাহাঙ্গীর আলম এই মামলাটি দায়ের করেন।

কারাগারে পাঠানো আসামিরা হলো মো. এনায়েত হোসেন (৩৮), মো. সোহাগ আলী (৩৫), মো. রিপন হোসেন (৩২) ও মো. জোবায়ের (৩৬)।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক রিয়াদ আহমেদ সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। কিন্তু আবেদনের সঙ্গে মামলার কেস ডকেট (সিডি) না আনায় বিচারক রিমান্ড শুনানির জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেন।

উল্লেখ্য, রবিবার (২৯ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে বিমানবন্দর সড়কে র‌্যাডিসন হোটেলের বিপরীতে কালশী থেকে বিমানবন্দরগামী জাবালে নূর পরিবহনের একাধিক বাস প্রতিযোগিতা করে যাত্রী তুলতে গিয়ে পথচারী ও শিক্ষার্থীদের চাপা দেয়। এতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী দিয়া খানম মীম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল করিম রাজীব নিহত হন। এছাড়া আরও অন্তত ১২ শিক্ষার্থী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার বরগুনা থেকে জাবালে নূর পরিবহনের বাসটির চালক মাসুম বিল্লাহকে গ্রেফতার করে র‌্যাব। এর আগে দুপুরে জাবালে নূর পরিবহনের দুটি বাসের দুই চালক সোহাগ ও জুবায়ের এবং তাদের দুই সহযোগী এনায়েত ও রিপনকে গ্রেফতার করা হয়।

/টিএইচ/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী