দেয়াল ধসে ও বিদ্যুৎস্পৃষ্টে তিন জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৮, ০৪:৩২আপডেট : ০২ আগস্ট ২০১৮, ০৪:৩৩

ঢাকা রাজধানীর দক্ষিণখানে দেয়াল ধসে দুই নারী শ্রমিক ও মাতুয়াইলে বিদ্যুৎস্পৃষ্টে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। দক্ষিণখানের গাওয়াইর নবীন সংঘ রোড এলাকায় বাউন্ডারির দেয়াল ধসে দুই নারী শ্রমিক মারা যান। বুধবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- হামিদা বেগম (৪০) ও নাসিমা আক্তার (৪৫)।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, নবীন সংঘ রোডে একটি বাড়ির বাউন্ডারি দেয়ালের বাইরের দিকে পড়ে থাকা শুরকি পরিষ্কার করছিল ওই দুই নারী। হঠাৎ বাউন্ডারি দেয়াল ধসে তাদের ওপর পড়ে। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে অপরজনও মারা যান। মৃতদেহ দুটি সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত দুই নারী টঙ্গী এলাকায় থাকতো।

এদিকে মাতুয়াইলের কেরানীপাড়ার একটি ওয়ার্কসপে বিদ্যুৎস্পৃষ্টে খালেক (২৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে কাজ করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী মাসুদ বলেন, ‘কেরানীপাড়া এলাকায় জসিম মিয়ার ওয়ার্কসপে ওয়েলডিংয়ের কাজে একটি রড উঠানোর সময় ওপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে লেগে খালেক বিদ্যুৎস্পৃষ্ট হয়।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো.বাচ্চু মিয়া জানান, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত খালেক সিরাজগঞ্জ জেলার চৌখালী থানার সৈলজানা গ্রামের গোলাম মিয়ার ছেলে। সে ওই ওয়ার্কসপের পাশেই থাকতো।

/এআইবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী