কুকুরের তাড়া খেয়ে পড়ে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৮, ০৪:৪১আপডেট : ০২ আগস্ট ২০১৮, ০৪:৪২

মুন্সীগঞ্জ স্কুল থেকে বাসায় ফেরার পথে কুকুরের তাড়া খেয়ে পড়ে গিয়ে লাবন্য (৭) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে এই ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেন।

শিশুটির বাবা মো. মামুন জানান, মুন্সিগঞ্জের শ্রীনগর থানার ভাগ্যকুল ইউনিয়নের বালাসুর বাজারের পাশে তাদের বাসা। তার মেয়ে লাবন্য একই এলাকার লিয়াকত খান স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে কুকুরের তাড়া খেয়ে দৌড় দিলে পড়ে অচেতন হয়ে যায়। তারা খবর পেয়ে পাশের লোকজনসহ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দুই ভাই ও এক বোনের মধ্যে লাবন্য ছিল ছোট।

/এআইবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে