মগবাজারে সড়ক দুর্ঘটনা: গোল্ডেন লাইন পরিবহনের মালিক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৮, ১৯:২৫আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৯:২৮





এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক জুনায়েদ হোসেন লস্কর ওরফে বাহারুন লস্কর রাজধানীর মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম রানা নিহতের ঘটনায় এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক জুনায়েদ হোসেন লস্কর ওরফে বাহারুন লস্করকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ আগস্ট) রাতে সাতক্ষীরার লস্কর পাড়া এলাকা থেকে র‌্যাব-৩-এর একটি দল তাকে গ্রেফতার করে। র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত শুক্রবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড়ের গ্রান্ড প্লাজার সামনে এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি মিনিবাস (ঢাকা মেট্রো-ঝ-১৪-০২১৪) বেপরোয়া গতিতে বাংলা মটরের দিক থেকে এসে মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম রানাকে চাপা দেয়। এরপর স্থানীয় জনগণ তাৎক্ষণিকভাবে সাইফুল ইসলাম রানাকে পার্শ্ববতী ডাক্তার সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাইফুল ইসলাম রানা মগবাজার ওয়্যারলেস মোড়ের ঢাকা কমিউনিটি হাসপাতালে সিনিয়র ব্রাদার হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার সময় উত্তেজিত জনতা ঘাতক বাসটি পুড়িয়ে দেয় এবং চালক মো. ইমরান হোসেনকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে নিহত সাইফুল ইসলাম রানার বাবা শাহজাহান আলী বাদী হয়ে রাজধানীর রমনা থানায় এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক বাহরুন লস্কর ও চালক ইমরানসহ ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান জানান, ‘গ্রেফতার হওয়া চালক ইমরান হোসেন পুলিশকে জানায়, বাসটির সহকারী হিসেবে কর্মরত ছিল। সম্প্রতি সে বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স পেয়েছিল। বাসটির মূল চালক সাইমুনের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাস মালিকের নির্দেশে অদক্ষ ড্রাইভার হওয়া সত্ত্বেও সে বাসটি ড্রাইভ করছিল। এ সময় মূল চালক সাইমুন বাসটির সহকারী হিসেবে কাজ করছিল।’

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান