সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবি ল’ রিপোর্টার্স ফোরামের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৮, ০৪:০৬আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ০৪:০৬

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবি ল’ রিপোর্টার্স ফোরামের নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামালার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে আইন, বিচার, মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম। সোমবার দুপুরে (৬ আগস্ট) সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের পক্ষে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
তারা বলেন, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নয়। তারপরও বারবার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা হামলার শিকার হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। তাই হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত সাংবাদিক নেতারা।
সংগঠনের সাধারণ সম্পাদক হাসান জাবেদের সঞ্চালনায় এবং সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি এম বদি-উজ-জামান, আশুতোষ সরকার, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নু ও বর্তমান যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কবির হোসেন এবং মো. ইয়াসিন।
এসময় সংগঠনের সহ সভাপতি হিরা তালুকদার, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সহ সংগঠনের অর্ধশতাধিক সদস্য মানববন্ধনে উপস্থিত ছিলেন।

/বিআই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম