ডেসটিনি’র এমডি রফিকুল আমিনের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৮, ১৩:১০আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৩:২১

আদালত দুর্নীতির মামলা বাতিল চেয়ে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে বিচারিক আদালতে চলমান এ মামলার কার্যক্রম চলতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

উভয়পক্ষের শুনানি নিয়ে মঙ্গলবার (৭ আগস্ট) বিচারপতি  নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ খারিজ আদেশ দেন। 

আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম মইনুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। এছাড়াও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন ও এ কে এম আমিন উদ্দিন মানিক। 

এর আগে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় ২০১৬ সালে ৮ সেপ্টেম্বর রফিকুল আমিনের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মাদ মোয়াজ্জেম হোসেন। পরে ২০১৭ সালের ৬ জুন মামলাটির অভিযোগপত্র দাখিল করা হয়। বর্তমানে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৮ এ বিচারাধীন।

কিন্তু চলতি বছরের ১২ মার্চ এ মামলা থেকে অব্যাহতির আবেদন করলে তা না মঞ্জুর করে অভিযোগ গঠন করে বিচারিক আদালত। পরে সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানায় রফিকুল আমিন। যার শুনানি নিয়ে আদালত তার আবেদন খারিজের আদেশ দেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১৬ জুন রফিকুল আমিনের কাছে সম্পদের তথ্য বিবরণী চায় দুদক। তার আইনজীবীর আবেদনে তথ্য বিবরণী জমা দিতে আরও ৭ কার্যদিবস বৃদ্ধি করে দুদক। এরপরও তথ্য বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে মামলা করে দুদক। 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের