সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে: কাজী রিয়াজুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৮, ১৭:৪৪আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৭:৪৬

কাজী রিয়াজুল হক নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ডাকা ছাত্র বিক্ষোভের খবর সংগ্রহের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, ‘সাংবাদিকরা মানবাধিকারকর্মী। তাদের ওপর হামলা অনভিপ্রেত।’মঙ্গলবার (৬ আগস্ট) জাতীয় মানবাধিকার কমিশন থেকে গণমাধ্যমে পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, ‘শিশু শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবি মেনে নিয়ে তা বাস্তবায়নের জন্য সরকারের উচ্চপর্যায় থেকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার পর পরিস্থিতি যখন স্বাভাবিক হচ্ছিল, শিশু শিক্ষার্থীরা তাদের ক্লাসে ফিরে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কারা এই শিশু শিক্ষার্থী এবং সাংবাদিকদের ওপর আক্রমণ করলো? তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। জাতীয় মানবাধিকার কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।’

কাজী রিয়াজুল হক বলেন,‘আলোকচিত্রী শহিদুল আলমকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে তার স্ত্রী রেহনুমা আহমেদ কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে জানিয়েছেন, ডিবি হেফাজতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে রক্তাক্ত করা হয়েছে। এ ব্যাপারে কমিশনের বক্তব্য হচ্ছে, পুলিশ হেফাজতে নির্যাতন অনভিপ্রেত। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের সময় সংবিধান, প্রচলিত আইন ও উচ্চ-আদালতের নির্দেশনা অনুসরণ করতে হয়। শহিদুল আলমের ক্ষেত্রে উল্লিখিত নির্দেশনা অনুসরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য এরইমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে লিখিত সুপারিশ করা হয়েছে।’

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের