সড়ক পরিবহন আইনের সম্পূর্ণ খসড়া প্রকাশের দাবি টিআইবির

বাংলা ট্রি্বিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৮, ১৯:৫১আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৯:৫৫



সড়ক পরিবহন আইনের সম্পূর্ণ খসড়া প্রকাশের দাবি টিআইবির সড়ক পরিবহন আইন ২০১৮-এর সম্পূর্ণ খসড়াটি প্রকাশের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে নতুন আইনের খসড়ায় বেশ কিছু ইতিবাচক ধারা অন্তর্ভুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশের পাশাপাশি সম্পূর্ণ খসড়াটি প্রকাশের দাবি জানানো হয়েছে। প্রস্তাবিত আইনে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পাশ কাটিয়ে কার্যত বেপরোয়া বা অবহেলাজনিত মোটরযান চালনার কারণে প্রাণহানির জন্য প্রযোজ্য সাজা কমানো হয়েছে বলে মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার টিআইবির পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগ) শেখ মনজুর-ই-আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
টিআইবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ মানুষ ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের এই আইন সম্পর্কে বিস্তারিত জানার অধিকার আছে। কারণ তারা ন্যায়বিচার ও নিরাপদ সড়কের জন্য শুধু পথে নামেনি, অত্যন্ত সুন্দরভাবে তারা দেখাতে পেরেছে, সড়ক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তাদের জ্ঞান ও চর্চা অনুকরণীয়। শিক্ষার্থীদের পরামর্শ ও সুপারিশ গ্রহণের সুযোগ সৃষ্টি করতে পারলে প্রস্তাবিত আইনটি যেমন সমৃদ্ধতর হতে পারে তেমনি সরকারও লাভবান হবে বলে মনে করে টিআইবি।
বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ১৯৮৫ সালে দণ্ডবিধিতে যে সংশোধনীর মাধ্যমে বেপরোয়া ও অবহেলাজনিত যান চালনায় সংঘটিত মৃত্যুর ঘটনায় সর্বোচ্চ শাস্তি ৩ বছরে কমিয়ে আনা হয়, হাইকোর্ট ২০১৪ সালে তা অবৈধ ঘোষণা করেন। সে অনুযায়ী এ ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি ৭ বছর বহাল থাকার কথা। অথচ গণমাধ্যম প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রস্তাবিত আইনে তা ৫ বছর করায় কার্যত সাজা কমানোর প্রস্তাব করা হয়েছে, যা আন্দোলনকারী তরুণ শিক্ষার্থীদের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সর্বোচ্চ আদালতের নির্দেশনা ও মতের সঙ্গে সাংঘর্ষিক।
সড়ক পরিবহন আইন ২০১৮ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া তরুণ শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও ন্যায় বিচার দাবির আন্দালনের প্রতি সরকারের তাৎক্ষণিক সাড়ার দৃষ্টান্ত হলেও আইনটির খসড়া প্রকাশ না করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘অনুমোদিত খসড়া বিষয়ে গণমাধ্যমে প্রচারিত মন্ত্রিপরিষদ সচিব ও আইনমন্ত্রী প্রদত্ত ব্যাখ্যায় এ বিভ্রান্তি আরও বিস্তৃত হয়েছে। চালক ইচ্ছা করে হত্যাকাণ্ড ঘটিয়েছেন বা ইচ্ছা করলে হত্যা এড়াতে পারতেন এমন ক্ষেত্রে দণ্ডবিধি ৩০২ ও ৩০৪ ধারার প্রয়োগের বিধান অকার্যকর হয়ে যাবে, যদি বেপরোয়া বা অবহেলাজনিত মোটরযান চালনার কারণে প্রাণহানির ক্ষেত্রে অন্য বিধান করা হয়। কারণ বেপরোয়া গাড়ি চালানো অবশ্যই চালকের ইচ্ছাধীন বিষয়। সুতরাং দুটোকে আলাদা করে সংজ্ঞায়িত করা বাস্তবসম্মত নয়।’
‘ন্যাশনাল রোড সেফটি স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান’অনুসারে ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনার কথা উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘মন্ত্রিসভায় অনুমোদিত সড়ক পরিবহন আইন ২০১৮-এর খসড়া জাতীয় সংসদে পাশের আগেই জনগণের জন্য উন্মুক্ত করতে হবে। কারণ আমরা বিশ্বাস করি, খসড়া অনুমোদনের পদক্ষেপ অন্দোলনে নামা অগণিত শিশুকে দেওয়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন। তাই তাদেরও অধিকার আছে, এই আইনে কী আছে তা জানার। এখন পরবর্তী পদক্ষেপ হিসেবে উচ্চ আদালতের রায় ও পর্যবেক্ষণসহ অংশীজনদের সুপারিশ আমলে নিয়ে একটি যুগোপযোগী সড়ক পরিবহন ও নিরাপত্তা বিষয়ক আইন প্রণয়ন করতে হবে।’

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী