ঢামেকের সামনে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালকসহ আহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৮, ১৯:৪৭আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৯:৫৫

 ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক গেটের সামনে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালকসহ তিন জন আহত হয়েছেন। তারা হলেন, সোনিয়া আক্তার (২৭) ছেলে শাহরিয়ার হোসেন রুদ্র (১৫) ও রিকশাচালক ফিরোজ (২৮)। শনিবার (১১আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।
এদিকে, আহত শাহরিয়ার হোসেন বলেন, ‘আমাদের বাসা নয়াবাজার এলাকায়। সকালে মাকে নিয়ে নিউমার্কেটে এসেছিলাম । সেখান থেকে শহীদ মিনারে এসে রিকশায় নয়াবাজার বাসায় যাওয়ার সময় ঢামেক হাসপাতালের প্রশাসনিক গেটের সামনে এলে একটি প্রাইভেটকার রিকশার পেছনে ধাক্কা দেয়। এতে আমরা রিকশা থেকে ছিটকে পড়ে আহত হই।’
এসআই শফিকুল ইসলাম জানান, আহত সোনিয়া আক্তারের কপাল কেটে গেছে। রিকশাচালকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাইভেটকারচালক ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে।

/এআইবি/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম