প্রথম শিশু আদালত কক্ষের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৮, ২১:৫৮আপডেট : ১২ আগস্ট ২০১৮, ২২:০২

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জগন্নাথ-সোহেল মিলনায়তনে এই শিশু আদালত কক্ষ উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে দেশের প্রথম শিশু আদালত কক্ষের উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।  রবিবার (১২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জগন্নাথ-সোহেল মিলনায়তনে এই শিশু আদালত কক্ষ উদ্বোধন করেন তিনি।

সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটসের (এসসিএসসিসিআর) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে শিশু আদালত কক্ষ স্থাপিত হওয়ায় আমরা আনন্দিত। শিশু আদালতের জন্য পৃথক আদালত কক্ষ স্থাপনের কারণে শিশুবান্ধব পরিবেশের মধ্যে বিচারকার্য করা সম্ভব হবে।’

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘শিশুরাই দেশ ও জাতির কর্ণধার। জাতির ভবিষ্যৎ অগ্রগতিতে নেতৃত্ব দেবে আজকের শিশুরা। ফলে তাদের আদর্শ মানুষ ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানসিক বিকাশে আমাদের সচেতন হতে হবে। কোনও শিশুই অপরাধী হয়ে জন্ম গ্রহণ করে না। পরিবেশ-পরিস্থিতিই একজন শিশুকে অপরাধী করে তোলে। কিছু স্বার্থান্বেষী মানুষের আশ্রয়ে তারা বিচরণ করে অপরাধ জগতের বিভিন্ন পর্যায়ে। কোনও শিশুই যেন বিপথগামী না হয়, সে ব্যাপারে সজাগ থাকা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।’ তিনি আরও বলেন, ‘শিশু, নারী ও অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য সংবিধানের ২৮(৪) অনুচ্ছেদে রাষ্ট্রকে বিশেষ বিধান প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। সেই আলোকে ১৯৭৪ সালে সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের ভবিষ্যৎ নাগরিকদের গুরুত্বের কথা উপলব্ধি করে শিশু আইন প্রণয়ন করা হয়। পরবর্তী সময়ে শিশু আইন, ১৯৭৪ বাতিল করে শিশু আইন, ২০১৩ প্রণয়ন করা হয়।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল চৌধুরী। সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটসের চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সীমা সেন গুপ্ত। এ সময় ঢাকা মেজিস্ট্রেট আদালত ও দায়রা জজ আদালতের বিচারকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শিশু আইন অনুসারে অতিরিক্ত দায়রা জজ পদমর্যাদার একজন বিচারক শিশুদের বিরুদ্ধে আনীত অভিযোগের ওপর বিচারকার্য পরিচালনা করে থাকেন। কিন্তু শিশুদের জন্য নিজস্ব কোনও আদালত কক্ষ কিংবা বিচারক নির্ধারণ করা ছিল না।  

 

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী