মোহাম্মদপুরে বাসার গ্যারেজে গাড়িচাপায় শিশু নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৮, ১৮:২৩আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৯:১৩

 রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসায় পার্কিংয়ের সময় গাড়ির চাকার নিচে পড়ে পায়েল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ আগস্ট) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বর্মণ এই তথ্য নিশ্চিত করেন।

শিশুটির স্বজনদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘বাবর রোডের একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন শিশুটির মা সোনালী। বুধবার শিশু পায়েলকে নিয়ে তার মা ওই বাসায় কাজে যান। মা বাসার ভেতরে কাজে ব্যস্ত থাকার সময় শিশুটি ওই বাসার গ্যারেজে খেলছিল। এ সময় একটি জিপ গ্যারেজে ঢোকার সময় চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।’

জিপ গাড়িটি জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান অপূর্ব কুমার বর্মণ।

/এআইবি/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের