শেয়ার কেলেঙ্কারি: আইসিবির সাবেক উপ-মহাব্যবস্থাপকসহ তিনজন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৮, ১৭:৩৬আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৭:৩৮

শেয়ার কেলেঙ্কারি: আইসিবির সাবেক উপ-মহাব্যবস্থাপকসহ তিনজন কারাগারে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক উপ-মহাব্যবস্থাপক টিপু সুলতান ফারাজিসহ তিন জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলার অন্য আসামিরা হলেন আইসিবির সহকারী পরিচালক এহিয়া মণ্ডল, ও আইএফআইসি ব্যাংকের পল্লবী শাখার ব্যবস্থাপক মো. আবদুস সামাদ। বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকালে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সত্যব্রত শিকদার আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে মামলার তদন্তকারী কর্মকর্তা (দুদকের সহকারী পরিচালক) গুলশান আনোয়ার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিদের বিরুদ্ধে রমনা মডেল থানায় দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামালর অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে ২০০৯, ২০১০ ও ২০১১ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ৩ কোটি ৭ লাখ টাকা ৫৮ হাজার ৯ ০৭ টাকা আত্মসাৎসহ ও বিশ্বসাভঙ্গ করে দণ্ড বিধির ৪০৯, ৪২০, ১০৯ ও দুদক আইন ৫(২)ধারার অপরাধ করেছেন। বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে এই তিন আসামিকে গ্রেফতার করে দুদক।

/টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের