শাহজালাল থেকে আবারও ‘খাট’ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩১

বিমানবন্দরে ধরা পড়া ইথিওপিয়া থেকে আনা নতুন ধরনের মাদক। গ্রিন টিয়ের মতো দেখতে হলেও এটি মূলত এক ধরনের গাঁজা যাকে নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস) বলা হয়। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ইউনিট থেকে ফের ২০ কেজি ‘নিউ সাইকোঅ্যাকটিভ সাবসট্যান্স (এনপিএস)’ বা খাট উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)। শনিবার দুপুরে দু’টি কার্টন থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই’র  সদস্যরা জেট এয়ারওয়েজের মাধ্যমে আসা দু’টি সন্দেহজনক কার্টন পর্যবেক্ষণে রাখে। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কার্টনগুলো খোলা হলের ভেতরে ‘গ্রিন টি’র মতো দেখতে খাট মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এগুলো মূলত ইথিওপিয়ান গাঁজা, যা খাট বা এনপিএস নামে পরিচিত। এটি পানির সঙ্গে মিশিয়ে তরল করে সেবন করা হয়। যা মানবদেহে ইয়াবার মতো প্রভাব ফেলে। এই মাদকের আমদানিকারক শেনিন করপোরেশন (১৪৯/এ, রুম-৩০৫, মনিপুরিপাড়া, তেজগাঁও, ঢাকা)।

এনএসআই’র এক কর্মকর্তা জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে খাটের চালানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

এর আগে শুক্রবার ১২০ কেজি খাট উদ্ধার করা হয় বিমানবন্দর থেকে।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম