রায়ের বাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৮

বন্দুকযুদ্ধ রাজধানীর রায়ের বাজার এলাকায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের ১ নম্বর গেটে এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তবে প্রাথমিকভাবে নিহত দুই ডাকাত সদস্যের নাম-পরিচয় জানা যায়নি।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এ কথা জানিয়েছেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শফিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শুনেছি বুদ্ধিজীবী কবরস্থানের ১ নম্বর গেটে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় দুইজন নিহত হয়েছে। পরে ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এসজেএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম