কদমতলীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ০০:১৩

কদমতলীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুর ব্রিজের ঢালে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ তিন যুবক আহত হয়েছেন। শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- হৃদয়, লিটন ও আনোয়ার। তাদের বয়স আনুমানিক ১৮-২০ এর মধ্যে। তিনজনই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ দাস বৈরাগী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার রাত ৮টার দিকে কদমতলী থানাধীন শ্যামপুর ব্রিজের ঢালে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন। স্থানীয়রা জানায়, এই ঘটনায় দুই রাউন্ড ফাঁকা গুলিও করেন তারা।’

তবে কী কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

/এসজেএ/এআইবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের