খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার কখনোই প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৮, ১৮:১৩আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৮:১৪

মাহবুবে আলম (ফাইল ছবি ) কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার কখনোই প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি।’ বৃহস্পতিবার (৪ অক্টোবর) নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল দেশের শ্রেষ্ঠ হাসপাতাল। গত এপ্রিলে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তিনি সেখানে চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।’  তিনি বলেন, ‘খালেদা জিয়ার পক্ষ থেকে যে রিট পিটিশন দায়ের করা হয়েছিল, যাতে আদেশ চাওয়া হয়েছিল, তাকে যেন তার ইচ্ছা ও পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নিতে দেওয়া হয়। এছাড়া রিটে খালেদা জিয়ার জন্য যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল, সেই বোর্ড করা হয়েছিল। তার মধ্যে তিনজন ডাক্তারের বিষয়ে তারা আপত্তি জানিয়েছিল যে, তারা স্বাচিপের (স্বাধীনতা চিকিৎসক পরিষদের) সঙ্গে যুক্ত। তাই এ মামলাটির ওপর গত ২দিন শুনানি হয়েছে। আজকে এই মামলায় আদালত আদেশ দিয়েছেন।’

এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে কিনা, জানতে চাইলে মাহবুবে আলম বলেন, ‘আমরা এই আদেশের বিরোধিতা করিনি। তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। তাই তার পছন্দমতো বা ইচ্ছামতো হাসপাতালে চিকিৎসা হতে পারেন না। তাকে চিকিৎসা সরকার দেবে। তবে তা সরকারে অধীনে রেখে। তাই তার নিরাপত্তার কথা ভেবেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। আদালত বলেছেন, যেহেতু তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তাই তাকে সরকারের পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নিতে হবে।’

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী