তারেক রহমান দেশে ফিরে আপিল করবেন: সানাউল্লাহ মিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৮, ১৩:১৮আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৪:০৪

রায়ের পর প্রতিক্রিয়া জানাচ্ছেন সানাউল্লাহ মিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন বিবাদীপক্ষ। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় অসন্তুষ্ট বিএনপির আইনজীবীরা। তিনি দেশে ফিরে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন আইনজীবী সানাউল্লাহ মিয়া।

রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমরা এ রায়ে সন্তুষ্ট নই। যে মামলায় তারেক রহমানের খালাস পাওয়ার কথা সেখানে সাজা হয়েছে। আমরা ন্যায় বিচার পাইনি।’

তিনি বলেন, ‘তারেক রহমানসহ বিএনপির যেসব নেতাকর্মীকে ফাঁসি ও যাবজ্জীবনের যে  রায় দেওয়া হয়েছে তার কোনও সাক্ষী ছিল না। হাওয়া ভবন ও পিন্টুর বাসা থেকে কেউ এসে সাক্ষী দেয় নাই। রিমান্ডে মুফতি হান্নানের যে জবানবন্দি নেওয়া হয়েছে, সেই জবানবন্দি প্রত্যাহার করা হয়েছে। এতে তার সঙ্গে তারেক রহমান ও বিএনপি নেতাদের কোনও সম্পর্ক নেই।’

তিনি আরও বলেন, ‘মুফতি হান্নানের সঙ্গে তারেক রহমানের কোনও দিন দেখাই হয়নি। অথচ আজকে অন্যায়ভাবে বেআইনিভাবে তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিএনপির বহু নেতাসহ আব্দুস সালাম পিন্টুকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। আমরা আশা করেছিলাম তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের খালাস দেওয়া হবে। কোনও সাক্ষী বলে নেই যে তারেক রহমান ষড়যন্ত্র করেছেন। অথচ অন্যায়ভাবে তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। আমরা ন্যায় বিচার পাইনি। তারেক রহমান ও জিয়া পরিবারকে ধ্বংস করতে এ রায় দেওয়া হয়েছে।’

আপিল করতে হলে তারেক রহমানকে দেশে ফিরতে হবে। তিনি কি দেশে ফিরবেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সানাউল্লাহ মিয়া বলেন, ‘অন্যায় ও বেআইনিভাবে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। তিনি অবশ্যই দেশে ফিরবেন। তারেক রহমান দেশে ফিরে এলে আপিল করবো আমরা। আপিল করলে তারেক রহমানসহ বিএনপি নেতারা খালাস পাবেন। কারণ, কোনও সাক্ষী বলেননি তারেক রহমান ষড়যন্ত্র করেছেন, গোপন বৈঠক করেছেন। গণতন্ত্র রক্ষা, স্বাধীন বিচার ব্যবস্থার জন্য তারেক রহমান আজীবন লড়াই করে গেছেন। আগামীতেও করবেন।’

/আরজে/এনএল/এসটি/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম