শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা ও মিছিল বন্ধে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ১১:৩১আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৪:০৫

আইনি নোটিশ শাহবাগ মোড় ও সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা, মাইকিং, মানববন্ধন, মিছিল-মিটিং এবং রাস্তায় যাতে কেউ ব্যারিকেড দিতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ ৫ জনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছাড়াও নোটিশপ্রাপ্তরা হলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র।

সোমবার (১৫ অক্টোবর) ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এই নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও শাহবাগ মোড়ে জনসভার কারণে শব্দদূষণ এবং মাইকিংয়ের কারণে সুপ্রিম কোর্টের স্বাভাবিক কার্যক্রম ও নিরাপত্তা ব্যাহত হচ্ছে। এছাড়া এই এলাকায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বারডেম হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়সহ অসংখ্য হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

নোটিশ জারির ২৪ ঘণ্টার মধ্যে শাহবাগ মোড় জনসাধারণের ও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এ কাজ করা না হলে হাইকোর্টে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট দায়ের করা হবে।

/বিআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের