মেডিক্যাল শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে হাইকোর্টের রায় বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৮, ১১:৩৮আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১১:৫০

মেডিক্যাল কলেজে ভর্তি তৃতীয় প্রফেশনাল (বর্ষ) থেকে পাস করার পর এক বছর পূর্ণ হলেই মেডিক্যাল শিক্ষার্থীরা ফাইনাল প্রফেশনালে পরীক্ষা দিতে পারবে মর্মে জারি করা সার্কুলার স্থগিত করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে আগের নিয়মানুসারে দেশের মেডিক্যাল শিক্ষার্থীদের তৃতীয় প্রফেশনালে অকৃতকার্যদের পরীক্ষার পর এক বছর পূর্ণ না হলেও ফাইনাল প্রফেশনালের পরীক্ষা দিতে বাধা থাকলো না।

রবিবার (২১ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে ৩৬ জন রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আবদুন নূর দুলাল।

আবদুন নুর দুলাল জানান, এই আদেশের ফলে বিএমডিসি’র ২০১২ সালের সার্কুলার অনুসারে সারা দেশের মেডিক্যাল শিক্ষার্থীদের তৃতীয় প্রফেশনাল পরীক্ষার পর কয়েক বিষয়ে অকৃতকার্যদের এক বছর পূর্ণ না হলেও ফাইনাল প্রফেশনালের পরীক্ষা দিতে বাধা থাকলো না।

এর আগে গত ৯ অক্টোবর তৃতীয় প্রফেশনাল (বর্ষ) থেকে পাস করার পর এক বছর পূর্ণ হলেই কেবল মেডিক্যাল শিক্ষার্থীরা ফাইনাল প্রফেশনালে পরীক্ষা দিতে পারবে মর্মে জারি করা বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সার্কুলার স্থগিত করেন হাইকোর্ট।

পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

২০১৬ সালের ৫ জুন বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক একটি সার্কুলার দিয়ে বলা হয়, মেডিক্যাল শিক্ষার্থীরা তৃতীয় প্রফেশনালে পাস করার পর এক বছর পূর্ণ হলে তারপরেই কেবল ফাইনাল প্রফেশনালে পরীক্ষা দিতে পারবেন।

কিন্তু তৃতীয় প্রফেশনালে যেসব শিক্ষার্থী দুই-একটি বিষয়ে পাস করতে পারেনি তারা পরে পরীক্ষা দিয়ে পাস করার পর এক বছর পূর্ণ না হওয়ায় ২০১৬ সালের সার্কুলার অনুসারে তাদের পরীক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছিল। কিন্তু এসব শিক্ষার্থীরা ২০১৩-১৪ সালে ভর্তি হয়েছিল। আর এ সার্কুলার পুরনো ব্যাচের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ৩৬ জন মেডিক্যাল শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের শুনানি নিয়ে আদালত ওই সার্কুলারের ওপর স্থগিতাদেশ দেন এবং এসব শিক্ষার্থীরা আগের সার্কুলার মোতাবেক পরীক্ষা অংশ নিতে পারবে মর্মে আদেশ দেন।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের