বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত: ১৫৭ মামলা ও জরিমানা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ অক্টোবর ২০১৮, ২০:০১আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ২৩:১৩

বিআরটিএ রাজধানীর মহাখালী, মিরপুর-২, বছিলা, বাড্ডা, গেন্ডারিয়া, কেরানীগঞ্জের ইকুরিয়া ও চট্টগ্রাম মহানগরীতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত ১৫৭টি মামলায় ২ লাখ ৯০ হাজার ৩শ টাকা জরিমানা করেছেন। এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকায় এক ড্রাইভারকে কারাদণ্ড, একটি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ ও ১১টি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়। মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ ও অন্যান্য আইনের অধীনে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব দণ্ড দেন। বুধবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিবুর রহমানের নেতৃত্বে বছিলা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৮টি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে কেরানীগঞ্জের ইকুরিয়ায় ১৩টি মামলায় ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলামের নেতৃত্বে মহাখালী এলাকায় ১১টি মামলায় ১৬ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এম. শামিরুল ইসলামে নেতৃত্বে মিরপুর-২ এলাকায় ১৭টি মামলায় ৩১ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বাড্ডা এলাকায় ৭টি মামলায় ২৫ হাজার ১শ টাকা জরিমানা আদায় ও ৫টি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহাম্মদ আব্দুর রহিম সুজনের নেতৃত্বে গেন্ডারিয়া এলাকায় ১১টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাজনীনের নেতৃত্বে মহাখালী এলাকায় ১৯টি মামলায় ২১ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীরের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর ইউনির্ভাসিটি ১নম্বর গেট এলাকায় ১৩টি মামলায় ৩৩ হাজার ৫শ টাকা জরিমানা আদায় ও দুইটি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম. মনজুরুল হকের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর টাইগার পাক এলাকায় ২২টি মামলায় ৫৩ হাজার ৯শ টাকা জরিমানা আদায় ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় একজন ড্রাইভারকে কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা হকের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর রাউজান নোয়াপাড়া এলাকায় ২৬টি মামলায় ২৭ হাজার ৭শ টাকা জরিমানা আদায়, চারটি মোটরযানের কাগজপত্র জব্দ ও একটি মোটরযান ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম