ভাটারায় মসজিদের ৪র্থ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৮, ১৭:০৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১৭:৪৫

ভাটারা থানা এলাকা

রাজধানীর ভাটারায় নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ করতে গিয়ে ৪র্থ তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম নুরু (৪০)।   
আজ শনিবার (৩ নভেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে।
নির্মাণ শ্রমিক নুরুর সহকর্মী হীরা জানান, মসজিদটি আটতলা করা হচ্ছে। এর চার তলার বাইরের দিকে ঝুলন্ত অবস্থায় কাজ করছিলেন নুরু। তিনি সেখান থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দুইটায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

/এআইবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম