বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে শিশু আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৮, ১৬:০৩আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৬:৪৯

মোটরসাইকেল দুর্ঘটনা মোটরসাইকেলে বাবার পেছনে বসে বাসায় ফিরছিল আহনাফ রহমান নাবিব (৮)। এসময় যাত্রীবাহী মিনিবাস পেছন থেকে ধাক্কা দিলে নাবিব মোটরসাইকেল থেকে ছিটকে ফুটপাতের ওপর পড়ে। গুরুতর আহত শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। শিশুটিকে বাঁচাতে জরুরি ভিত্তিতে চার বি পজিটিভ রক্তের প্রয়োজন।

সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর রামপুরায় খিগদমা হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। শিশুটির বাবা মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলে মালিবাগ চৌধুরীপাড়া সাউথ পয়েন্ট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। স্কুল শেষে মোটরসাইকেলের পেছনে বসিয়ে বড় মগাবাজারের বাসায় ফিরছিলাম। এসময় স্টার লিংকের একটি মিনিবাস পেছন থেকে ধাক্কা দেয়। পেছন থেকে ছেলে পড়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে এসেছি। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে সে আছে।’

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ‘ছেলের অবস্থা গুরুতর। তার মাথায়, হাত,পা ও বুকে আঘাত লেগেছে। চিকিৎসকরা জানিয়েছে চারব্যাগ বি পজিটিভ রক্তের প্রয়োজন। আমরা রক্ত সংগ্রহ করার চেষ্টা করছি।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই বাচ্চু মিয়া বলেন, ‘শিশুটি চিকিৎসাধীন রয়েছে। আমরা রামপুরা থানায় যোগাযোগ করেছি। সেখানে বাস ও চালক আটক রয়েছে।’

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ