বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সপু গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৮, ২২:২৪আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২৩:০০

মীর সরফত আলী সপু বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মহবুব আলম বলেন, ‘সফুকে রমনা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৭০টির বেশি মামলা রয়েছে।’

গোয়েন্দা পুলিশের অপর একজন কর্মকর্তা জানান, সপুর সঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলামকেও গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিদ্ধেশ্বরীর একটি ডেন্টাল ক্লিনিক থেকে তাদের গ্রেফতার করা হয়। সপুর বিরুদ্ধে মতিঝিল থানায় ৫০ এবং পল্টন থানায় ১৭টিসহ রাজধানীর বিভিন্ন থানায় ৭২টি এজাহারনামীয় মামলা রয়েছে। এছাড়া মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ২৬টি মামলার পরোয়ানাভুক্ত আসামি সে। গ্রেফতার হওয়া সাইফুল ইসলামের নামে ঢাকার বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

/আরজে/এনএল/আইএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী