সুপ্রিম কোর্টের ডিএজি নজিবুর রহমান মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৮, ২১:০১আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২১:০৮

নজিবুর রহমান নজিব সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজিবুর রহমান নজিব (৫৯) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের অপর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

আমিন উদ্দিন মানিক জানান, বৃহস্পতিবার বিকালে ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের পক্ষে নৌকা প্রতীকের সমর্থনে আইনজীবীরা রাজধানীর ধানমন্ডিতে একটি মিছিল বের করেন। ওই মিছিলের একেবারে প্রথম সারিতেই ব্যানার হাতে অবস্থান করছিলেন নজিবুর রহমান। তখন হঠাৎ বুকে ব্যথা উঠলে তাকে সবাই রিকশায় উঠিয়ে পাশের ল্যাবএইড হাসপাতালে নিয়ে যান। কিন্তু, সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নজিবুর রহমান ১৯৫৯ সালের ২৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে।

আগামীকাল শুক্রবার (২৮ ডিসেম্বর) জুমার নামাজের পর হাজারীবাগ তিন মাজার মসজিদে প্রথম ও আসর নামাজের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, মো. নজীবুর রহমান নজীব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছাড়াও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ছিলেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আলোচিত পুরান ঢাকার দরজি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলাসহ অসংখ্য মামলায় হাইকোর্টে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।

/বিআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ