নয়াপল্টনের স্টিকার ধানমন্ডিতে, হান্ডিকে ২ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৯, ১৪:৩৬আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৬:২৩

হান্ডি রেস্তোরাঁর মান নির্ধারণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নয়াপল্টনের হান্ডি রেস্তোরাঁকে ‘এ প্লাস’ গ্রেডের স্টিকার দিয়েছিল। একই স্টিকার রেস্তোরাঁ কর্তৃপক্ষ কালার ফটোকপি করে তাদের ধানমন্ডি শাখায় লাগিয়েছিল। রবিবার ভ্রাম্যমাণ আদালত হান্ডির ধানমন্ডি শাখায় অভিযান চালিয়ে এ প্লাস গ্রেডের স্টিকার পায়। এজন্য রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা (অনাদায়ে এক মাসের জেল) করেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৭ জানুয়ারি) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয় ধানমন্ডির হান্ডি রেস্টুরেন্টে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বলেন,  ‘আমরা স্বাস্থ্যসম্মত মানের রেস্টুরেন্টের জন্য একটি স্টিকার দিয়েছিলাম। সচিবালয়ের আশপাশ এলাকায় আমরা প্রাথমিকভাবে স্টিকারগুলো দিয়েছিলাম। নয়াপল্টনের হান্ডি রেস্টুরেন্টকে আমরা এ প্লাস স্টিকার দেই। কিন্তু আমরা জানতে পারি যে সেই স্টিকার নকল করে তারা ধানমন্ডিতেও লাগিয়েছে। স্টিকারটি প্রতারণামূলকভাবে ব্যবহার করা হচ্ছে বলে আমরা মনে করি। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এছাড়া নিউ মার্কেটে ফুচকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে খারাপ মানের ফুচকা করে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ জানান,  এর আগেও এই কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছিল। এবারও একই অবস্থা পাওয়ায় কারখানাগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। কারণ সেখানেকার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।   

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের