যাত্রীকে দিয়ে ইয়াবা পাচার করাতে গিয়ে গালফ এয়ারের কর্মী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৭

আটক গালফ এয়ারের কর্মী এক যাত্রীকে ভুল বুঝিয়ে ইয়াবা পাচারের দায়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত গালফ এয়ারের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট রাশেদ মিয়াকে আটক করেছে বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন। রবিবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির কাছ থেকে ১২০০ পিস ইয়াবা জব্দ করা হয় বলে জানান বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ আস সাদিক।

সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, গালফ এয়ারের যাত্রী বাবুল সুত্রধর বিমানবন্দরে আসার পর গালফ এয়ারের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট রাশেদ মিয়া তাকে অনুরোধ করেন একটি ছোট প্যাকেট বাহরাইনে পৌঁছে দেওয়ার জন্য। এতে তিনি রাজিও হয়ে যান। কিন্তু মনে তার ক্ষীণ সন্দেহ হওয়ায় তিনি বিষয়টি কর্তব্যরত পুলিশকে জানান। পরে ওই প্যাকেট খুলে ১২০০ পিস ইয়াবা পাওয়া যায়। এরপর গ্রেফতার করা হয় রাশেদ মিয়াকে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এএপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘বিমানবন্দর দিয়ে যাতায়াতের সময় পরিচিত বা অল্প পরিচিত বা অপরিচিত মানুষের দেওয়া কোনও কিছু বহন করা কখনোই উচিত নয়। যদি একান্তই করতে হয় তাহলে নিজে খুলে-দেখে পুনরায় প্যাকেট করতে হবে। না হলে অজান্তেই বিপদে জড়িয়ে পড়ার ঝুঁকি থাকে।’

/সিএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের