বুড়িগঙ্গায় নৌকাডুবি: আরও একজনের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৯, ১০:৩৬আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১০:৪৯

সদরঘাট এলাকা বুড়িগঙ্গায় নৌকা ডুবির ঘটনায় মাহী (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে চারজন। 

শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আহসান মঞ্জিলের সামনে বুড়িগঙ্গা থেকে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে মরাদেহটি উদ্ধার করে। সদরঘাট নৌ-পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শিশুটির লাশ উদ্ধারের পর দক্ষিণ কেরানীগঞ্জ থানার মাধ্যমে সুরতহাল করে মিডফোর্টে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার এক নারীর লাশ উদ্ধার করা হয়। এখনও এই ঘটনায় শিশু ও নারীসহ চারজন নিখোঁজ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচর থেকে শাহজালাল মিয়া নামে এক ব্যক্তি পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় করে চড়ে সদরঘাটে যাচ্ছিলেন। তারা সাতজন ছিলেন নৌকাটিতে।  সদরঘাটের কাছাকাছি পৌঁছুলে সুরভী-৭ লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এসময় লঞ্চের পেছনে থাকা পাখার আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। নৌ পুলিশের একটি টহল দল শাহজালালকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে পাঠায়। বাকিরা পানিতে তলিয়ে যায়। নিঁখোজ সদস্যরা হলেন, শাহজালালের স্ত্রী শাহিদা এবং তাদের দুই মেয়ে মীম ও মাহি, শাহজালালের ভাই দেলোয়ার, তার স্ত্রী জামশিদা ও তাদের ৭ মাস বয়সী শিশু সন্তান। নিখোঁজের পর থেকে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ সদস্যরা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছেন। নিঁখোজ হওয়া পরিবারটির লঞ্চে করে শরীয়তপুর যাওয়ার কথা ছিল।

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম