জজকোর্টে লিফট দুর্ঘটনায় আহতদের কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ১৪:৩৭আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৪:৫১

সুপ্রিম কোর্ট ঢাকা জজ কোর্টে লিফট দুর্ঘটনায় আহত ছয় আইনজীবীসহ আহত ১২ জনের প্রত্যেকের জন্য কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রবিবার (১০ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মাহফুজুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভুইয়া রিটটি করেন।

রিটে আহতদের প্রত্যেককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়াও ১৫ দিনের মধ্যে পুরনো লিফটের পরিবর্তন করে নতুন লিফট পুনঃস্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে।

হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রিটের বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন একলাছ উদ্দিন ভূইয়া।

গত ৭ র্মাচ সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পুরনো ভবনের লিফট ছিঁড়ে ১২ জন আহত হন। আহতদের মধ্যে ১০ জনকে ঢামেক হাসপাতাল ও দুই জনকে পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ