রুহুল আমিনের আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৯, ১৩:৪০আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৩:৫৩

রুহুল আমিন আদালতকে বিভ্রান্ত করে নোয়াখালীর সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় প্রধান আসামি রুহুল আমিনের জামিন করানোয় তার আইনজীবী আশেক-ই-রসুলের বিরুদ্ধে বুধবার (২৭ মার্চ) রাষ্ট্রপক্ষ আদালত অবমাননার অভিযোগের আবেদন করা হবে। ওইদিনই এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষের শুনানি নিয়ে সোমবার (২৫ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ শুনানির এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে তিনি বলেন, ‘আদালতকে বিভ্রান্ত করে আসামি রুহুল আমিনের জামিন করানো আইনজীবী আশেক-ই-রসুল দেশের বাইরে রয়েছেন। তাই আদালতকে বিভ্রান্ত করার অভিযোগে ওই আইনজীবীর বিরুদ্ধে মৌখিকভাবে আমরা আদালতে আবেদন জানিয়েছি। তবে লিখিতভাবে এ আবেদন দাখিলের পর আগামী বুধবার এ আবেদন ওপর শুনানি হবে।’  

সুবর্ণচরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের মামলার প্রধান আসামি রুহুল আমিনকে ১৮ মার্চ এক বছরের জামিন দেন হাইকোর্ট। কিন্তু ওই জামিনে আদালতকে বিভ্রান্ত করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সংশ্লিষ্ট আদালতকে অবহিত করে। এরপর ২৩ মার্চ বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ তাদের চেম্বার কক্ষে জামিনের আদেশটি রিকল করেন এবং জামিন আদেশ বাতিল করেন। 

প্রসঙ্গত, এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন রাতে সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামে স্বামী-সন্তানকে বেঁধে রেখে এক নারীকে ধর্ষণ করা হয়। এই মামলায় এ পর্যন্ত সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনসহ ১০ আসামিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে কয়েকজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম