সুপ্রভাতের সেই বাসটি চালাচ্ছিল কন্ডাক্টর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৯, ১১:৫০ আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৩:২৮

সুপ্রভাতের সেই বাসটি চালাচ্ছিল কন্ডাক্টর রাজধানীর নর্দ্দা এলাকায় বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় কন্ডাক্টরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। তার নাম ইয়াসিন। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে তাকে আটক করা হয়। দুর্ঘটনার সময় কন্ডাক্টর ইয়াসিন সুপ্রভাত নামে সেই বাসটি চালাচ্ছিল বলে জানিয়েছেন ডিবি উত্তরের ডিসি মশিউর রহমান।

তিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসচাপায় শিক্ষার্থী আবরারের নিহতের ঘটনায় চালক সিরাজুল ইসলামকে (২৪) আটক করা হয়। পরবর্তীতে জানা যায়, গাড়িটি চালাচ্ছিল কন্ডাক্টর ইয়াসিন।'

তিনি আরও বলেন, ‘আজ বেলা ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

প্রসঙ্গত, রাজধানীর নর্দ্দা এলাকায় মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাসচাপায় আবরার নিহত হন। যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।এ ঘটনার পর ঘাতক বাস সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল, ঘাতক চালকের ফাঁসির দাবিসহ ৮ দফা দাবিতে নানা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

/আরজে/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বোটের ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসছিলেন ৮ জেলে, উদ্ধার করলো কোস্ট গার্ড 
বোটের ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসছিলেন ৮ জেলে, উদ্ধার করলো কোস্ট গার্ড 
সংগীত তারকা থেকে ফার্স্ট লেডি: কে এই পেং লিয়ুয়ান?
সংগীত তারকা থেকে ফার্স্ট লেডি: কে এই পেং লিয়ুয়ান?
মেসির বিদায়ী ম্যাচ আয়োজনে জোর চেষ্টা চালান স্ক্যালোনি
মেসির বিদায়ী ম্যাচ আয়োজনে জোর চেষ্টা চালান স্ক্যালোনি
দেশে নারী-পুরুষের বৈষম্য বেড়েছে কেন?
দেশে নারী-পুরুষের বৈষম্য বেড়েছে কেন?
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না