আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার স্থগিতাদেশ চেয়ে আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৯, ১৩:০২আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৪:০৫

আবরার আহমেদ চৌধুরী রাজধানীতে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নিহতের ঘটনায় তার পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদনটি শুনানি হতে পারে বলেছেন রিটকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ২০ মার্চ আবরারের পরিবারকে এক সপ্তাহের মধ্যে সুপ্রভাত পরিবহনকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে আবরারের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার আশরাফ রহমান।

প্রসঙ্গত, আবরারের দুর্ঘটনার বিষয়টি গত ২০ মার্চ আদালতের নজরে আনেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে আদালত তাকে আবেদন আকারে কোর্টে আসার নির্দেশনা দিলে তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন।

সে রিটের শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ ছাড়াও রুল জারি করেন। রুলে সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থায় অব্যাহত ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চান আদালত।

উল্লেখ্য, রাজধানীর নর্দ্দা এলাকায় মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাসচাপায় আবরার নিহত হন। যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/বিআই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী