ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দু’জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৯, ১১:০২আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১১:২০

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দু’জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তারা হলেন, মা ফাতেমা ও ছেলে সাফায়ান।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এতথ্য জানিয়েছেন।

শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জোন-২ এর উপসহকারী পরিচালক মামুনুর রশিদ।

ঘটনার পর সিদ্ধিরগঞ্জের আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানান, ফতুল্লার ২৫৫ গিরিধারা আবাসিক এলাকার বিসমিল্লাহ টুইনটাওয়ার ছয়তলা ভবনের চারতলায় আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেগম এলপি গ্যাসের চুলায় রান্না করতে যান। এসময় ম্যাচের কাঠি জ্বালোনোর সঙ্গে সঙ্গে সিলিন্ডারের লিকেজ থেকে ছড়িয়ে পড়া গ্যাসের কারণে পুরো ঘরে আগুন ধরে যায়। আগুনে ফাতেমা বেগম (৩০), তার বড় ছেলে সাইফ আলী বেগ (১৫) মেয়ে ফারিহা আক্তার ফারজানা (১২) সাফওয়ান আলী (১০) দগ্ধ হয়।

আরও পড়ুন:

ফতুল্লায় সিলিন্ডারের আগুনে মা ও তিন সন্তান দগ্ধ

/এআইবি/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম