সাবেক মন্ত্রী-সচিবদের সরকারি বাসা ছাড়ার নির্দেশনা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৯, ১২:০৬আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১২:২৭

আদালত মন্ত্রিসভার সাবেক সদস্য ও সচিবদের দখলে থাকা সরকারি বাসা ছাড়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বরাদ্দ প্রাপ্তদের সরকারি বাসা বুঝিয়ে দেওয়ারও আবেদন জানানো হয়েছে রিটে।

মঙ্গলবার (৯ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব রিটটি করেন। পরে তিনি জানান, আগামীকাল বুধবার (১০ এপ্রিল) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

রিটে জাতীয় সংসদের স্পিকার, অর্থ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রী পরিষদ সচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও সরকারি আবাসন পরিদফতরের পরিচালককে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল মন্ত্রিসভার সাবেক সদস্য ও সচিবদের দখলে থাকা সরকারি বাসা ছাড়তে লিগ্যাল নোটিশ পাঠান ব্যারিস্টার হুমায়ন কবিরসহ সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী।

তিনি বলেন, মন্ত্রিসভার সদস্যরা তাদের জন্য বরাদ্দ করা বাসায় উঠতে না পেরে রাষ্ট্রীয় কাজের ক্ষতি হচ্ছে। তাই মন্ত্রিসভার সব সদস্যকে দ্রুত সরকারি বাসা বুঝিয়ে দিতে রিট আবেদনটি দায়ের করেছি।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ