ভোক্তা অধিকার সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৯, ১৪:৪৬আপডেট : ১৪ মে ২০১৯, ১৫:০১

হাইকোর্ট

দামি হোটেলগুলোয় খাদ্যপণ্যসহ অন্যান্য সেবার দাম বেঁধে দেওয়ার ক্ষেত্রে কোনও সুনির্দিষ্ট নিয়মনীতি না থাকায় ভোক্তা অধিকার সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট। 

হোটেল ইন্টারকন্টিনেন্টালের এক রিটের শুনানিকালে মঙ্গলবার (১৪ মে) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ উদ্বেগ প্রকাশ করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইউসুফ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

শুনানিকালে আদালত বলেন, ‘হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৪০ টাকার স্প্রাইটের ক্যান ১৬০ টাকা রাখা হচ্ছে। ভবিষ্যতে এ দাম আরও বাড়ানো হবে। এক্ষেত্রে দাম বেঁধে দেওয়ার কোনও সুনির্দিষ্ট নিয়ম নেই। সেক্ষেত্রে ভোক্তার সুরক্ষা কোথায়? ভোক্তার ন্যায্য অধিকার প্রতিফলিত হওয়ার সুযোগ এখানে কোথায়?’ 

এসময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের আইনজীবী ইউসুফ আলী আদালতে ভারতের একটি মামলার রায় তুলে ধরেন বলেন, ‘হোটেলগুলোর ক্ষেত্রে সুনির্দিষ্ট দাম নির্ধারণ প্রযোজ্য হবে না।’ 

তখন আদালত প্রশ্ন রাখেন, তাহলে ভোক্তা কীভাবে তার ন্যায্য অধিকার এখন থেকে পেতে পারে? 

এরপর আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবীদের মতামত শুনতে চান বলে জানান। পাশাপাশি আদালত রিটকারী আইনজীবীকে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বিষয়টির ওপর মতামত নেওয়ার পরামর্শ দেন। 

আদালত আরও বলেন, ‘ভোক্তার অধিকারের বিষয়ে আমরা একটি সুনির্দিষ্ট সমাধান চাই। এজন্য আগামী ১৯ মে মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ রাখা হলো।’

প্রসঙ্গত, হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্প্রাইটের মূল্য বেশি রাখায় ভোক্তার করা মামলার বিরুদ্ধে হাইকোর্টে রিট করে হোটেল কর্তৃপক্ষ। সে রিটের শুনানি নিয়ে আদালত তাদের কাছে গত ৫ মে ব্যাখা দিতে নির্দেশ দেন। যার ধারাবাহিকতায় মঙ্গলবার রিট সংক্রান্ত মামলার নজির তুলে ধরে শুনানি করেন।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের