তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আইনজীবী ইমতিয়াজ মাহমুদ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৯, ১৩:৩৮আপডেট : ১৫ মে ২০১৯, ১৫:৪২

ইমতিয়াজ মাহমুদ

মুক্তমনা লেখক ও আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। খাগড়াছড়ি সদর থানায় ২০১৭ সালে দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় বনানী থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। বুধবার (১৫ মে)  সকাল ১০টায়  বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়।

বনানী থানার ওসি বিএম ফরমান আলী বলেন, ‘আমাদের কাছে তার নামে একটি ওয়ারেন্ট এসেছিল। আমরা শুধু ওয়ারেন্ট তামিল করে দিয়েছি।’

২০১৭ সালের ১৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ইমতিয়াজ মাহমুদের নামে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭/২ ধারায় একটি মামলা দায়ের করেন।

ইমতিয়াজ মাহমুদের বড় ভাই পারভেজ মাহমুদ এবং তার একজন আইনজীবী বলেন, ‘তাকে (ইমতিয়াজ) কেন গ্রেফতার করা হয়েছে আমরা এখনও জানি না। আমরা কোর্টে আছি, কাগজপত্র হাতে পেলে বিস্তারিত বলতে পারবো।’

/এনএল/এআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি