এখন থেকে নিজ দফতরেই মামলা করতে পারবে দুদক: ইকবাল মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৯, ২০:৫২আপডেট : ২৩ জুন ২০১৯, ২০:৫৫

ইকবাল মাহমুদ (ফাইল ছবি) দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের সংশোধিত বিধিমালার গেজেট পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘বিধিমালা সংশোধন করায় এখন থেকে দুর্নীতির তফসিলভুক্ত অপরাধের মামলা করতে আর থানায় যেতে হবেনা। নিজ দফতরেই মামলা করা যাবে।’রবিবার (২৩ জুন) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, দুদক আইনের সংশোধিত বিধিমালার গেজেট রবিবার প্রকাশিত হয়েছে। সংশোধিত বিধিমালায় উল্লেখ করা হয়েছে, করদাতার আয়কর রিটার্ন ফাইল ও ব্যাংক হিসাব সরাসরি তলব করতে পারবে দুদক। এছাড়া মামলা বা রায় হওয়ার আগে এমনকি মামলার আগেও সন্দেহভাজন দুর্নীতিবাজদের সম্পদ ক্রোক বা ফ্রিজ করা যাবে। আর দুদকের অনুসন্ধান সংক্রান্ত বিদ্যমান সময়সীমা হবে ১৫ দিনের পরিবর্তে ৪৫ দিন।

ম্যাজিস্ট্রেট আদালতে না দিয়ে সরাসরি বিশেষ জজ আদালতে দুর্নীতি মামলার চার্জশিট দাখিল করা যাবে। গেজেটে আরও বলা হয়েছে থানায় নয়, এখন থেকে দুদকের আসামি থাকবে নিজস্ব হাজতখানায়।

সংশোধিত বিধিমালার অনুযায়ী, কেউ যদি থানায় দুর্নীতির অভিযোগ করেন, সেক্ষেত্রে পুলিশ সেটি সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করবে। পরবর্তী সময়ে তা অনুসন্ধানের জন্য দুদকে পাঠাবে। শুধু তাই নয়, দুদক চাইলে গুরুত্ব বিবেচনায় যেকোনও অভিযোগ দীর্ঘ সময় ধরে অনুসন্ধান না করে সরাসরি মামলা করতে পারবে।

/ডিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান