হলি আর্টিজানে হামলা মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৯, ১৪:৪৬আপডেট : ২৫ জুন ২০১৯, ১৫:০০

হলি আর্টিজান রেস্টুরেন্ট গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলায় পাঁচ পুলিশ সদস্যর সাক্ষ্য নিয়েছেন আদালত। এছাড়া সাক্ষ্য গ্রহণের জন্য ২ জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন।

মঙ্গলবার (২৫ জুন ) ঢাকার সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ আদেশ দেন। আদালতের বেন্সসহকারী রুহুল আমিন এ তথ্য জানান। 

মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন,  আব্দুল আহাদ (এসপি), জসিম উদ্দিন (এসপি), ওবায়দুল হক (এডিসি), মাহাবুব আলম (পরিদর্শক), বিল্লাহ ভূইয়া (উপ-পরিদর্শক)। আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মদ সাক্ষীদের জেরা করেন। জেরা শেষে বিচারক পরবর্তী এ দিন ধার্য করেন। 

এ পর্যন্ত ৬০ জনের জবানবন্দি নিয়েছেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম চৌধুরী মামলাটি পরিচালনা করেন।

এ মামলায় মোট ২১ আসামির মধ্যে ১৩ জন মারা যাওয়ায় অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। নিহত ১৩ জনের মধ্যে আটজন বিভিন্ন অভিযানের সময় এবং পাঁচজন ঘটনাস্থলে নিহত হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এসময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম