১৩ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন যুবদল নেতা টুকু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৯, ২১:২৪আপডেট : ০১ জুলাই ২০১৯, ২১:২৯

সুলতান সালাহ উদ্দিন টুকু (ফাইল ছবি) দীর্ঘ ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু। সোমবার (১ জুলাই) রাত ৮টার দিকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাহাবুবুর ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

জেলার বলেন, ‘আদালত থেকে পাঠানো জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে যাচাই-বাছাই শেষে রাত ৮টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।’

এ বিষয়ে বিএনপির ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম সরকার বলেন, ‘আজ (সোমবার) রাত ৮টার কিছুক্ষণ পর সুলতান সালাহ উদ্দিন টুকু কারাগার থেকে বের হয়েছেন। কারামুক্তির পর তিনি এখন ঢাকার দিকে রওনা দিয়েছেন।’

উল্লেখ্য, বিএনপির যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুর নামে শতাধিক রাজনৈতিক মামলা রয়েছে। গত বছরের (২০১৮) বছরের ১ জুন তিনি পল্টন থানায় নাশকতার মামলায় গ্রেফতার হন। গ্রেফতারের পর কাশিমপুর কারাগার, এরপর মুন্সীগঞ্জ কারাগার হয়ে সর্বশেষ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। এরপর উচ্চ আদালতে এক-এক করে বিভিন্ন মামলায় জামিন পেয়ে সোমবার মুক্তি পান তিনি।

/এসজেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান