অর্থ আত্মসাতের মামলায় সাবেক কূটনীতিক মকসুদ খানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৯, ১৬:৩৪আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৬:৪১

অর্থ আত্মসাতের মামলায় সাবেক কূটনীতিক মকসুদ খানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সরকারের ২ কোটি ৬০ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাতের মামলায় কানাডায় বাংলাদেশ হাই কমিশনের সাবেক কাউন্সিলর (স্থানীয়) মো. মকসুদ খানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৪ জুলাই) দুদকের প্রধান কার্যালয় থেকে এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

এরআগে, সরকারের ২ কোটি ৬০ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো. মকসুদ খানের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে ২০১৭ সালের ১৩ ডিসেম্বর রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করেন।

এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত চার বছরে ২০ লাখ ৮৬ হাজার ৭৬২ কানাডীয় ডলার পাসপোর্ট ফি বাবদ আদায় করে ১৬ লাখ ৭৪ হাজার ৩৮০ ডলার সরকারি খাতে জমা দেন মকসুদ খান। বাকি চার লাখ ১২ হাজার ৩৮২ ডলার তিনি আত্মসাৎ করেন। এছাড়া, একই ব্যাংক ড্রাফট একাধিকবার ব্যবহার করে দেড় হাজার কানাডীয় ডলার ও জনৈক খালিদ হাসানের পাসপোর্ট ফি বাবদ পাওয়া ৩২০ ডলার সরকারি হিসাবে জমা না দিয়ে তিনি ব্যক্তিগত হিসাব নম্বরে জমা করেন।

মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের উপ-পরিচালক মো. মনজুর আলমকে। দুর্নীতির অভিযোগ ওঠার পর মকসুদ খানকে বরখাস্ত করা হয়।

/ডিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী