নোমানের দুর্নীতি মামলায় ১ আগস্ট সাক্ষীকে পুনরায় জেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৯, ১৩:৩৪আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৩:৪৮

আবদুল্লাহ আল নোমান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আগামী ১ আগস্ট সাক্ষীকে পুনরায় জেরার জন্য দিন ধার্য করেন আদালত।

সোমবার (১৫ জুলাই) মামলাটি রায় ঘোষণা দিন ধার্য ছিল। এদিন নোমানের পক্ষে তার আইনজীবী সাক্ষীকে পুনরায় জেরার আবেদন করেন। পরে আবেদন মঞ্জুর করে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন।

নোমানের আইনজীবী তাহেরুল ইসলাম তাওহীদ এ তথ্য জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নোমানের বিরুদ্ধে অনুসন্ধান চালায় দুদক। ১৯৯৭ সালের ৭ আগস্ট তার সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য নোটিশ দেয় দুদক।  কিন্তু তিনি সম্পদের হিসাব বিবরণী জমা দেননি, এমনকি সময় বৃদ্ধির আবেদনও করেননি।

এ ঘটনায় ১৯৯৮ সালের ১৯ আগস্ট ধানমন্ডি থানায় দুদকের কর্মকর্তা আব্দুল্লাহ আল জাহিদ বাদী হয়ে নোমানের বিরুদ্ধে একটি মামলা করেন। ২০০০ সালের ৩০ মে নোমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি নোমনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগপত্রে আটজনের মধ্যে বিভিন্ন সময় সাত জন আদালতে সাক্ষ্য দেন।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের