ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা: ভাসানটেক থানাকে তদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৯, ১৭:১৪আপডেট : ২২ জুলাই ২০১৯, ২০:৩৩

ব্যারিস্টার সায়েদুল হক সুমন (ছবি  সংগৃহীত) হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ জুলাই) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন মামলাটির শুনানি শেষে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ-সহকারী শামীম আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ভাসানটেকের বাসিন্দা গৌতম কুমার এদবর। আদালতে বাদীপক্ষে ছিলেন আইনজীবী সুমন কুমার রায়।

মামলার অভিযোগ, গত ১৯ জুলাই ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফেসবুকে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কটূক্তি করেন। তার ‘আপত্তিকর ও উসকানিমূলক’ বক্তব্য হিন্দু সমাজের ভাবমূর্তি ক্ষুণ্নসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। যে কারণে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে মিথ্যা, অশ্লীল ও চরম আপত্তিকর মন্তব্য করেন ব্যারিস্টার সুমন। এর ফলে হিন্দু সমাজ তথা গোটা জাতির মধ্যে এ বিষয় নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে।

আরও পড়ুন: ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মামলা 

/টিএইচ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের