বিমান বাংলাদেশের এমডিসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৯, ১১:৩০আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১২:০১

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও প্রধান নির্বাহী ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলসহ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা সাইফুল ইসলাম তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন। ওই পাঁচ জনকে ২৩ জুলাই তলব করে চিঠি দেওয়া হয়েছিল।

এমডি ফারহাত হাসান ছাড়াও যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন, বিমানের চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন ফজল মাহমুদ, বিমানের চিফ ফাইনান্সিয়াল অফিসার বিনীতি সুধ, পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) আশরাফুল আলম ও পরিচালক (প্লানিং) এয়ার কমোডর মাহবুব জামান।

এর আগে একই ঘটনায় ২৮ জুলাই বিমানের তিন পরিচালকসহ চার জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এখন পর্যন্ত বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল মুনীম মুসাদ্দিক আহমেদসহ মোট ১০ জনকে তলব করে দুদক।

অভিযোগের বিষয়ে দুদক বলছে, ‘অভিযুক্তরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঘুষ নিয়ে ক্যাডেট পাইলট নিয়োগসহ অবৈধ সম্পদ অর্জন করেছেন।’

এর আগে গত ২ মে বিমানের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মুসাদ্দিক আহমেদসহ ১০ জনকে বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে  দুদক। 

/ডিএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান