টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ১৮:০৪আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৮:০৯

টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে মামলা বেসিক ব্যাংকের ১ কোটি ১৩ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম।  দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এই তথ্য নিশ্চিত করেন। 

মামলার আসামিরা হলেন বেসিক ব্যাংক গুলশান শাখার চাকরিচ্যুত ডেপুটি জেনারেল ম্যানেজার এস আসিফ আহমেদ, মেসার্স কম এক্সিম’র প্রোপ্রাইটর মীর মো. মনজুরুল ইসলাম ও মীর মো. বোরহান। আসামিদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় হওয়া মামলায় ঘটনার সময় কাল ২০০৮ সালের ৪ আগস্ট থেকে ২০০৯ সালের ২৮ এপ্রিল পর্যন্ত উল্লেখ করা হয়েছে।

/ডিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী