মালিবাগ ফ্লাইওভারে মোটরসাইকেল চালক হত্যা মামলায় গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৩

উদ্ধার করা মোটরসাইকেল রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেল চালক মিলন হত্যা মামলায় জড়িত সন্দেহে নুরুজ্জামান অপু নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। মিলন অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিসের চালক ছিলেন।

ঢাকা মহানগরে পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

ডিবি জানিয়েছে, ২৬ আগস্ট মালিবাগ ফ্লাইওভারে মিলনকে গলা কেটে খুন করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় অপু। ডিবির মতিঝিল জোনাল টিমের একটি দল অপুকে গ্রেফতারের পর তার কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার করেছে। প্রাথমিকভাবে অপু হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি।

এই ঘটনায় শাজাহানপুর থানায় হত্যা মামলা করেন মিলনের স্ত্রী শিল্পী বেগম। মিলন পরিবার নিয়ে মিরপুর-১ এর গুদাড়াঘাট এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ভোলায়। 

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের