জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৯.০৮ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ মে ২০২৫, ১৮:৪১আপডেট : ০২ মে ২০২৫, ১৮:৪১

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (জিডিইউ) কেন্দ্রে ও উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় উপস্থিতির ৮৯ দশমিক ০৮ শতাংশ।

শুক্রবার (২ মে) গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (জিডিইউ) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর বি ইউনিটে মোট ৮১৫ জন পরীক্ষার্থী জিডিইউ-কে কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়। তাদের মধ্যে ৭২৬ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এবং ৮৯ জন অনুপস্থিত ছিলেন। জিডিইউ কেন্দ্রে উপস্থিতির মোট ৮৯ দশমিক ০৮ শতাংশ।

পরীক্ষা চলাকালে জিডিইউ’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ কেন্দ্র ও উপকেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি কেন্দ্রে আজ (শুক্রবার) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।’

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের